বোয়ালখালীতে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৫:০১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:০১:৫৩ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

 চট্টগ্রামে বোয়ালখালীতে জলবায়ু পরিবর্তন: ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় কার্বন-ডাই-অক্সাইড, বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে ভেক্টর বাহিত রোগ, ভাপ-প্রবাহ, তাপমাত্রার চাপ, বায়ু দূষণ এবং খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের মানুষ। এই অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ( ২১ অক্টোবর) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত "  জলবায়ু পরিবর্তনে ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় সমস্নয় সভা " শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা, সার্বিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজন করেন।  

বক্তৃতারা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় কার্বন-ডাই-অক্সাইড, বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে ভেক্টর বাহিত রোগ, ভাপ-প্রবাহ, তাপমাত্রার চাপ, বায়ু দূষণ এবং খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেয়েছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লেহ বলেন, জলবায়ু পরিবর্তন কীভাবে বিশ্ব স্বাস্থ্য তথা জনগোষ্ঠীকে প্রভাবিত করছে সে সম্পর্কে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া সম্পর্কিত তথ্যের ঘাটতি রয়েছে। এই বিষয় সংশ্লিষ্ট বাস্তবসম্মত ও রিয়েল-টাইম তথ্য-উপাত্ত খুঁজে পাওয়া বেশ কঠিন। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ জাফরিন জাহান জিতি,র সভাপতিত্বে বক্তব্য রাখেন ড়াঃ আবু সুফিয়ান আবাসিক মেডিকেল অফিসার ড়াঃ আজমাইন ইফতেয়ার, ব্র্যাক সিনিয়র প্রোগ্রমার রাকিব ভূইয়া,সাংবাদিক এম মনির চৌধুরী রানা, প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ,রেড ক্রিসেন্ট আসাদুজ্জামান নূর এবং হাসপাতালে নার্স ও স্টাফগন।

সভাপতি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জন্য বড় হুমকি। এর ফলে যেসব নেতিবাচক প্রভাব সারা বিশ্বে পড়বে, তার সবকিছুই বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এতে করে পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চল নিকট ভবিষ্যতে পানিতে তলিয়ে যেতে পারে। এর কারণে লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিল্প কারখানায় পণ্য ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়বে।  জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যের ওপরও বড় প্রভাব পড়ছে। তাপমাত্রা, আর্দ্রতা বাড়ছে ও বায়ু দূষণ বাড়ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]