কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতবিনিময়

আপলোড সময় : ২২-১০-২০২৫ ১২:১৬:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ১২:১৬:৪০ পূর্বাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের আখড়া বাজার এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ জেলার সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেন।

মাজহারুল ইসলাম বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।”

মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার।
০১৭১৮৯০৬৫৮৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com