মহাসড়কে বেপরোয়া থ্রি হুইলার- অভিযোগের তীর হাইওয়ে ওসির দিকে শত অভিযোগের পরও বহাল তবিয়তে ভরাডোবা হাইওয়ে ওসি

আপলোড সময় : ২১-১০-২০২৫ ১০:২০:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ১০:২০:৪৮ পূর্বাহ্ন
ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদের বিরুদ্ধে ঘুষ বানিজ্য সহ অনিয়ম দূর্নীতির শত অভিযোগ থাকলেও  বহাল তবিয়তে রয়েছেন তিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থ্রি হুইলার, অটো সিএনজি সহ কাগজ বিহীন পন্যবাহী গাড়ি ও ফিটনেস বিহীন যান মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই ভালুকায় মহাসড়কে দেদারসে চলছে এসব অবৈধ যানবাহন। কিছুদিন পর পর থ্রি হুইলার বিরোধী লোক দেখানো অভিযান করলেও পর মূহূর্তেই মহাসড়কে থ্রি হুইলার বেপরোয়া গতিতে চলাচল করে।  মান্থলি করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় নামের উপরে। অনুসন্ধানে জানা যায়, মহাসড়কে যে সকল থ্রি হুইলার চলাচল করে তার প্রতি গাড়ি তিন থেকে পাঁচ হাজার টাকা মাসোয়ারা দিতে হয় ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদকে। প্রতিদিন শত শত গাড়ি চলে মহাসড়কে। অবৈধ এসব গাড়ি চলাচলের কারনে একদিকে যেমন যানজট সৃষ্টি হয় অন্যদিকে মহাসড়কে বেশির ভাগ দূর্ঘটনার পিছনে দায়ী এসব বেপরোয়া থ্রি হুইলার। তবে দুর্নীতিতে চৌকস এই অফিসার স্থানীয় কতিপয় দালাল নেতাদের মাধ্যমে বৃহৎ একটা সিন্ডিকেট তৈরি করে নিজেকে নিরাপত্তার জালে আবদ্ধ করে রেখেছেন। অন্যদিকে চালকদের অভিযোগ, হাইওয়ে সড়ক দিয়ে চলাচলকারী দূরপাল্লার পণ্যবাহী পরিবহনের সঙ্গে হাইওয়ে পুলিশের বিশেষ 
চুক্তি রয়েছে। তবে যেসব গাড়ি চুক্তির আওতায় নেই সে সব গাড়িগুলো আটক করে মামলা দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন গনমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর ও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ইতিপূর্বে সোশাল মিডিয়াসহ বিভিন্ন গনমাধ্যমে হাইওয়ে ওসির চাঁদাবাজির সংবাদ প্রকাশ করার পর এস আই আমির হামজার বদলী এবং টি আই জীবনকে ক্লোজড করা হলেও চাদাবাজির নেপথ্য নায়ক ওসি মেহেদী মাসুদ দাপটের সঙ্গে তার কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মাসোয়ারার বন্টন হাইওয়ে পুলিশ সুপার পর্যন্ত যায়। এত অভিযোগের পরেও বহাল তবিয়তে আছেন দূর্নীতিবাজ ওসি মেহেদী মাসুদ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com