সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৭:২৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৭:২৩:০৩ অপরাহ্ন
বরিশাল ব্যুরো;

বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন  ও পরীবিক্ষণ কমিটির সাবেক আহবায়ক,

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক দেনদেনের অভিযোগে এ মামলা করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের তথ্যমতে, হাসানাত আবদুল্লাহ অবৈধভাবে ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক দেনদেন হওয়ায় মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস অসৎ উদ্দেশে তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার অপরাধে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাহাদ সুমন,বরিশাল

তারিখঃ১৯-১০-২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com