খালিদ হাসান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোঃ রবিন হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রবিন হোসেন উপজেলার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া দ্রুতগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস রবিনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে