বানারীপাড়ায় লায়ন আকতার হোসেন সেন্টুর ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থণা

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৫৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৫৯:৪৪ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল
: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু  বানারীপাড়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেছেন।  শনিবার(১৮ অক্টোবর) দিনভর তিনি বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট ও বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায়  ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা লায়ন আকতার হোসেন সেন্টু বলেন, বানারীপাড়া পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছি। এর আগে উজিরপুর পৌর শহরসহ উপজেলার সবগুলো ইউনিয়নে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছি। 
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী-সমৃদ্ধশালী স্বনির্ভর  বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ ১৮-১০-২০২৫ইং
০১৭১৬৫২২২৫০

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]