লালবাগ আমলিগোলা পার্ক সংলগ্ন রাস্তার ভাঙাচোরা অবস্থায় জনদূর্ভোগ বৃদ্ধি

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০২:৪৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০২:৪৯:০৯ অপরাহ্ন
 
 
হিমেল সিয়াম:
পুরনো ঢাকা লালবাগের আমলিগোলা পার্ক সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার এই খারাপ অবস্থা জনসাধারণের চলাচল কঠিন করে তুলেছে।
 

রাস্তার মধ্যে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সাধারণ মানুষ রিস্কা বা অটোরিকশা ব্যবহার করেও ঝুঁকির মধ্যে পড়ছেন। ছোট শিশু, প্রবীণ ও মহিলােরা রাস্তাটি পারাপারের সময় অনেক কষ্টের মুখোমুখি হচ্ছেন। এমনকি অনেকেই এই ভাঙাচোরা রাস্তায় পড়ে হালকা থেকে মাঝারি ধরনের চোট পাচ্ছেন।

 
স্থানীয়রা বলছেন, “প্রতিদিন এখানে যাতায়াত করা এক ধরণের ঝুঁকিপূর্ণ কাজ হয়ে গেছে। যানবাহনও ধীরগতিতে চলছে, ফলে সময়ও নষ্ট হচ্ছে।”

 
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক, যাতে রাস্তা মেরামত হয়ে স্বাভাবিকভাবে ব্যবহারযোগ্য হয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com