মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০১:০১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০১:০১:০৬ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যামলীপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুস্তাকিম(১২) উপজেলার বরগ গ্রামের ইকবাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল মুস্তাকিম। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।


পরে পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com