নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ২৯ লাখ টাকা ইয়াবাসহ আটক ১

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৯ হাজার ৮৮০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১১ বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ৯টার দিকে পূর্ব হাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছিল এমন অবস্থায় মো. মামুন রশিদ (১৮) কে আটক করা হয়।
আটককৃত মো. মামুন রশিদ (১৮) কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকার নুরুল আলম এর পুত্র। তার কাছ থেকে ৯,৮৮০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।
অভিযান সম্পর্কে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এ প্রতিবেদককে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। আটক ব্যক্তিকে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনগণের আস্থা অর্জন 
করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]