রাজস্থলীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১১:৪৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১১:৪৭:৫০ অপরাহ্ন
মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী ( রাঙ্গামাটি)ঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ায় এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে রাঙামাটি গামী একটি যাত্রীবাহী বাস (নম্বর: জ-০৪০০৬২, চট্টগ্রাম মেট্রো) বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে পিচ ধালাইয়ের নিচের অংশে মাটি সরে যাওয়া এবং চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় বাসে থাকা তিনজন যাত্রী হালকা আঘাত পান। বর্তমানে তারা সুস্থ আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 
চন্দ্রঘোনা থানার ওসি  সাহাজাহান কামাল দূর্ঘনার বিষটি নিশ্চিত করেছেন এবং থানায় এখনও কেউ অভিযোগ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com