স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫-এর ফলাফলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৭ কলেজ, ৫ মাদ্রাসা ও ৫ কারিগরি কলেজ থেকে মোট ২ হাজার ২০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২১১ জন। পাশের হার ৫৫ শতাংশ।
এর মধ্যে মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসা শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে। প্রতিষ্ঠানটির ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে কলেজ থেকে ৬ জন, কারিগরি শিক্ষায় ১৮ জন এবং মাদ্রাসা থেকে ১৭ জন।
ফলাফলে দেখা যায়— কেন্দুয়া সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন, বানেটেক কারিগরি কলেজ ২ জন, ওরিয়েন্ট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ৪ জন, মঞ্জুর কাদের কোরাইশী বিএম মহিলা কলেজ ৮ জন, প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট বিএম কলেজ ৩ জন এবং তাবিউল মুরসালিন নগর কারিগরি কলেজ থেকে ১ জন।
ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে ১০ জন, রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসা থেকে ৬ জন এবং মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহ বলেন, “আমাদের প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একজন জিপিএ-৫ পেয়েছে। ফলাফলের এই দুরবস্থার মাঝেও শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের গর্বিত করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।”
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, “মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসা শতভাগ পাস করেছে। এ বছর কেন্দুয়ায় মোট ৪১ জন জিপিএ-৫ পেয়েছে এবং পাশের হার ৫৫ শতাংশ। আশা করছি আগামীতে আরও ভালো ফলাফল আসবে।”
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৭-১০-২০২৫