ঢাকায় শিক্ষক লা'ঞ্ছিত হওয়ার প্র'তিবাদে পা'বনার ফরিদপুর এমপিও ভু'ক্ত শিক্ষক / ক'র্মচারীদের মা'নববন্ধন

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০২:৩৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০২:৩৭:৩১ অপরাহ্ন
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি )

পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাজবাড়ীতে উপজেলা প্রশাসন ভবনের সামনে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ীভাড়া ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের উপর লাঠিচার্জ এবং মিথ্যা আশ্বাস দেওয়ার প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষক - কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।বক্তৃতায় শিক্ষকগন বলেন বর্তমান উর্দ্ধগতি বাজার মুল্যের ও বাড়ীভাড়া অনেক হওয়াতে এই সল্প বেতনে শিক্ষক - কর্মচারীদের জীবনমান নিম্নস্তরে অতিবাহিত করতে হচ্ছে। তারা আরও বলেন রাষ্ট্রের সকল প্রজার ন্যায় আমাদের মৌলিক অধিকার খাদ্য, বস্ত,বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই সল্প বেতনে সবই ব্যাহত হচ্ছে। সমাজে আমরা নিম্নমানের জীবন যাপন করছি।তাই পূর্বের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বস্তবায়নের জোর দাবী করছি।পরিশেষে মানববন্ধনের সভাপতি আল্লাহ - আবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোর্তজা বলেন দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে কটর কর্মসূচী দেয়া হবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]