মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৫৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৫৪:১৭ অপরাহ্ন
বদরগঞ্জ রংপুর প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জে উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ হাটে ইউনিয়ন বিএনপি নেতা লাভলু মৃধা বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লাভলু মৃধা রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

বক্তব্যে তিনি বলেন,প্রতিবন্ধী এক নারীর জমি আত্মসাৎ কে কেন্দ্র করে মাদারগঞ্জ বাজারে একটি ধাক্কাধাক্কি ও মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনার সময় আমি ব্যবসার কাজে  তারাগঞ্জ উপজেলায় ছিলাম। কিন্তু আমাকে হুকুমের আসামি করে সম্প্রতি তাঁর বিরুদ্ধে বদরগঞ্জ থানায় যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই অপচেষ্টা চালাচ্ছে।স্হানীয় আওয়ামীলীগ নেতা খলিল,এমাজ প্রতিবন্ধীর জমি দখলে নেওয়ার জন্য তোফাজ্জল নামে এক ব্যাক্তিকে সহায়তা করে আসছেন। তারা ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকায় নিরীহ মানুষকে হয়রানিসহ   অত্যাচার করেছিল।বর্তমানে তারা নানা অপকর্মে সঙ্গে জড়িত। তারা মাদারগঞ্জ দিলালপুর এলাকায় বিএনপি মধ্যে হট্টগোল বাধার পায়তারা করছেন। 
তিনি আরও বলেন, “আমি আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে আমাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।

তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, এবং তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।


সাংবাদিক সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আশা করি আপনারা সত্যটি জনগণের সামনে তুলে ধরবেন।

১৬/১০/২৫
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]