নোয়াবন্দ গ্রামে ব্র্যাকের উদ্যোগে ওয়াটার পাইপ নেটওয়ার্ক স্থাপন

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১০:১৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১০:১৯:১৫ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)-এর আওতায় পল্লী নিরাপদ পানি প্রকল্পের অধীনে ওয়াটার পাইপ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা, ইউপি সদস্য জিয়া উদ্দিন ও শাহানা আক্তার, ব্র্যাক আইডিপির কর্মী শফিকুল ইসলাম, অনিন্দিতা বিশ্বাস, শাহীনুর ইসলাম ও সাইমন মিয়া। এছাড়াও বিএইচপি প্রোগ্রামের কর্মকর্তা দিপ্র রায়, দাবি প্রোগ্রামের ম্যানেজার মো. আবুল কাশেম, গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্যবৃন্দ, উপকারভোগী পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও জনি রায় বলেন, নিরাপদ পানির অধিকার প্রতিটি মানুষের মৌলিক চাহিদা। ব্র্যাকের এই উদ্যোগ নোয়াবন্দ গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের মাধ্যমে নোয়াবন্দ গ্রামের মোট ২৬টি পরিবার এখন নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কার্যক্রম অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হলে গ্রামীণ জনগোষ্ঠী সুপেয় পানির অভাব থেকে মুক্তি পাবে।
##
মোঃ শহীদুল ইসলাম
ধর্মপাশা,সুনামগঞ্জ।
০১৯১১৬২১৫৫৪

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]