স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত পশু ও মৎস্যখাদ্য বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে পৌর শহরের বিভিন্ন ফিড বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
অভিযান চলাকালে, মানিক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ের প্রমাণ মেলায় মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন (প্রসিকিউটর) এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, “মৎস্য ও পশুখাদ্যে ভেজাল ও অননুমোদিত উপাদান ব্যবহার রোধে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।