বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:১৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:১৭:১০ অপরাহ্ন
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে তুচ্ছ ঘটনায়  অসহায় এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এমন অমানবিক ঘটনা ঘটেছে সোমবার ১৩ অক্টোবর পৌরশহরে যাদুনগর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ছকিনা বেগম এক নারী থানায় শামীম নামে এক যুবকের বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেছেন। শামীম স্হানীয় বাবলু কসাই ছেলে।

 
থানায় অভিযোগ ও স্হানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ১২ অক্টোবর  বিকেলে যাদুনগর গ্রামে সাইদুল নামে এক ব্যাক্তির  চায়ের দোকানে  অভিযুক্ত শামিম সিগারেট পান করে দোকানে সামনে  থুথু ফেলায়।এসময় দোকানী সাইদুল শামিমকে দোকানের সামনে থুথু ফেলতে নিষেধ করে।ফাঁকা জায়গায় যেয়ে সিগারেট খেতে বলে।এতে শামীম ক্ষিপ্ত হয়ে দোকানী কে গালিগালাজ ও হুমকি দেয়।
 
শামীম যখন দোকানী সাইদুল কে হুমকি দেয় তখন  ভুক্তভোগী নারী ঐ সময় দোকানে  পন্য ক্রয় করছিল।তিনি এ ঘটনায় প্রতিবাদ করলে শামীম ঐ নারীকে দেখে নিবে বলে শাসিয়ে চলে যায়। পরের দিন ১৩ অক্টোবর সোমবার সকালে ভুক্তভোগী  নারী সাইদুল দোকানে নাস্তা খেতে গেলে আগে থেকে ঐ দোকানে শামীম বসে ছিল। এসময়  নারীকে দেখে শামীম অযাচিত তর্কে জড়িয়ে যায়।এক পর্যায়ে শামীম দোকানে  পাশে পড়ে  থাকা একটি পাথর দিয়ে ভুক্তভোগী নারীকে মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন এগিয়ে আসলে শামীম সটকে পড়ে। স্হানীয় লোকজন আহত নারীকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। 
 
কাজলী বেগম এক নারী বলেন,শামীম দোকানী সাইদুল কে গালিগালাজ ও হুমকি দেওয়ার সময় সকিনা তাকে নিষেধ করলে এ ঘটনা ঘটে। আমরা শামীমের উপযুক্ত বিচার দাবি জানাই। 
 
হান্নান নামে এক ব্যাক্তি বলেন,দোকানে সকিনা নাস্তা খেতে এলে শামীম তার মাথায় পাথর দিয়ে আঘাত করে চলে যায়। 
 
দোকানী সাইদুল বলেন,আমি তাকে বলি সিগারেট বাইরে যেয়ে পান করেন।এজন্য তিনি আমাকে হুমকি দেয় গালিগালাজ করে।সকিনার কোন দোষ নেই। 
 
বদরগঞ্জ হাসপাতালে চিকিৎসক ডাঃ মনির হোসেন বলেন, আহত ঐ নারীর মাথায় ৮ সেলাই দেওয়া হয়েছে। তাকে বাসায় বিশ্রাম থাকতে বলা হয়েছে। 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, ভুক্তভোগী এক নারীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]