রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৫:৫৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৫:৫৯:০৫ অপরাহ্ন
 
 
মাহাবুব আলম:
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকান্ড,ভূমিকম্প বিষয়ক এক প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়। এ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ রুপম চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, জামায়াত নায়েবি আমির মিজানুল রহমান, সেকেটারী রজব আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, গনঅধিকার পরিষদ কেন্দ্র কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ফায়ার স্টেশন অফিসার মোনায়েম হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, ইএসডিও থ্রাইব কর্মকর্তা ফজলুর করিম,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,ছাত্র সমন্বয় প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা,সরকারি কর্মকর্তা- কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]