প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:৫৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:৫৬:০৪ অপরাহ্ন

 

গত ১২ অক্টোবর কয়েকটি ফেসবুক পেজে, "ভালুকার ক্যাসিনো সম্রাট বিএনপি নেতা মাহাবুব মোল্লার গোপন সম্রাজ্য ফাঁস" শিরোনামে প্রকাশিত পোস্টের প্রতিবাদ জানিয়েছেন ভালুকা পৌর শ্রমিকদলের সভাপতি মাহাবুব মোল্লা।
 

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ১২অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভালুকা বিউটিফুল ও বিভিন্ন পেইজে ‘ভালুকার ক্যাসিনো সম্রাট বিএনপি নেতা মাহবুব মোল্লার গোপন সাম্রাজ্য ফাঁস শিরোনামে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এই ভিত্তিহীন ও বিভ্রান্তিকর ফেসবুক-পোস্টের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 

তিনি আরও বলেন, পেইজ গুলোতে আমার নামে যেই পোস্ট প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখিত কোন তথ্যই সত্য নয়। তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমাকে নিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোধিত ও মানহানিকর পোস্টটি করিয়েছে। 

 

পেইজ কর্তৃপক্ষকে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মনগড়া পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, পেইজ গুলোতে এ ধরনের মিথ্যা পোস্ট কোন ভাবেই কাম্য নয়। আমি এমন মিথ্যা, বানোয়াট, মনগড়া পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]