কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন লক্ষ ৮২ হাজার ৮২১ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৭:৫০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৭:৫০:৫৮ অপরাহ্ন
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: 
 
গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন”। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ৪৫ হাজার ৫০০ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। পুরো উপজেলায় ৮২ হাজার ৮২১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিক্ষার্থী এবং একই বয়সী স্কুলবহির্ভূত (ড্রপ আউট) শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। স্কুল পর্যায়ে ১০ দিনে ১০টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে ৮টি কেন্দ্রে নির্ধারিত দিনে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, মেডিকেল অফিসার জিসেলী ঘোষ মুনমুন, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইকবাল হোসেন চৌধুরী, শফিকুল আলম সহ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা দিতে আহ্বান জানানো হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]