মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের প্রথম তলার ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করেছে কাঠামো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নগরীর কাশিয়াডাঙ্গাস্থা ফায়ার সার্ভিস অফিসের পাশে নির্মাণাধীন কমপ্লেক্সটির প্রথম তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে রাজশাহী জেলা তথ্য অফিস ও পিআইডির কর্মকর্তা- কর্মচারী এবং পূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রকল্পের ইঞ্জিনিয়ারসহ ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। প্রথম তলার ছাদ ঢালাইয়ে কিছুটা বিলম্ব হলেও পরবর্তী কার্যক্রম দ্রæততার সাথে সম্পন্ন হবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় নগরীর কাশিয়াডাঙ্গাতে চলমান রয়েছে ৭তলা বিশিষ্ট তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ। ভবনটিতে রাজশাহী জেলা তথ্য অফিস ও পিআইডির অফিস অবকাঠামো সহ একটি আধুনিক সিনেকমপ্লেক্স ও আরও অনেক সুযোগ-সুবিধা থাকবে।