মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সিরাজদিখান থানা ওসির বাজার বৈঠক

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:৪৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৪৫:১৬ অপরাহ্ন

নাদিম হায়দার, বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা যুবসমাজ ও কিশোরের মাদকের ভয়াল থাবা থেকে বিরত এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছেন সিরাজদিখান থানা পুলিশ পরিচালনা করছেন মাদকের বিরুদ্ধে অভিযান দাপিয়ে বেড়াচ্ছেন অত্র উপজেলার বিভিন্ন হাট বাজারগুলো এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর ২৫ ইং তারিখ মঙ্গলবার সন্ধ্যায় বালুরচর বাজার জন-সচেতনতায় হাজির সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এসময় তিনি বালুরচর বাজারে আগত সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন তুলে ধরেন মাদকের ভয়াল থাবার পরিনতি তিনি আলোচনা করেন কিশোর গ্যাং থেকে কিভাবে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বালুরচর এর আগামীর ভবিষ্যৎ।  


এর থেকে বেড়িয়ে আসতে সবাইকে মাদক এর বিরুদ্ধে অবস্থান নিতে অনুরোধ জানান, তিনি বিশ্বাস করেন মাদক থামাতে পারলে সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমে যাবে তাই ওসি আবু বক্কর সিদ্দিক মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেন এবং পরিবারের সকল সদস্যের প্রতি অভিভাবকদের নজর রাখতে বলেন। ওসি আশা করেন যেখানেই মাদকের সন্ধান পাবে সাথে, সাথে থানা পুলিশ কে অবহিত করবেন এবং সহায়তা করবেন। বাজার বৈঠকে উপস্থিত ছিলেন কনসার্স কনজ্যুমার সোসাইটি (ccs) এর মুন্সীগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোঃ ইমরান হোসেন সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com