কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৪:০৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৪:০৩:৪১ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন পড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।


বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, প্রবীনদের সম্মান করা আমাদের সকলের উচিত,তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। আমরাও একদিন বৃদ্ধ হব এই কথাটি সবার মাথায় রাখা উচিত। প্রবীণদের ভালো রাখার দায়িত্ব আমাদের সকলেরই।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com