ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৯:৩২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৯:৩২:২০ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের মোঃ সাজারুল ইসলাম(২০) নামে এক যুবক গলায় ফাঁস আত্মহত্যা করেছে। ৬ অক্টোবর (সোমবার) দুপুরে তার মৃত্যু হয়। মৃত সাজারুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের  টাকই পূর্বপাড়া এলাকার মৃত মোঃ ছালামের ছেলে। সে দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভুগছিল।

 
জানা যায়, ৬ অক্টোবর (সোমবার) সকালে সাজারুল ইসলাম তার বসত ঘরের শয়নকক্ষে অবস্থান করছিল। এসময় তার মা সুলতানা আক্তার তাদের পুরাতন বাড়ি থেকে ঘুরে এসে দেখে সাজারুল ইসলামের শয়নকক্ষের দরজা জানালা বন্ধ।তার মা ছেলেকে দরজা খোলার জন্য  ডাকাডাকি করে। পরে তার সাড়া শব্দ না পেয়ে জানাল দিয়ে দেখতে পায় শয়ন কক্ষের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।


পরে তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন উপস্থিত হয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। কর্তব্যরত পুলিশ অফিসার এস আই ডিএম মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে তার মা সুলতানা আক্তার ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু দায়েরের করছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]