রাজস্থলীতে বর্ণিল আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন হয়েছে

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:২১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:২১:৫৯ অপরাহ্ন

 

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবারব (৬ অক্টোবর) উপজেলার সকল বৌদ্ধ  বিহারে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। 

 

এই বছর রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৬৭টি বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। এদিন সকাল থেকেই স্থানী বিহারগুলোতে ভক্তরা পূজা, দান, অর্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবে অংশ নেন। সন্ধ্যা ঘনিয়ে এলে বিহারগুলোতে জ্বলে ওঠবে হাজারো প্রদীপ- চারদিকে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।



উৎসব উপলক্ষে বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভা, মানবজাতির  শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। সব বয়সের মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের মতে, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস সমাপ্তির দিন হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে ভিক্ষুরা পরস্পরের প্রতি শুদ্ধাচার স্বীকার করে আত্মশুদ্ধির অঙ্গীকার করেন। এ উৎসবকে ঘিরে রাজস্থলীজুড়ে ছিল উৎসবের আমেজ, নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার।


উজ্জ্বল কান্তি তনচংগ্যা বলেন, “প্রবারণা পূর্ণিমা আমাদের জীবনে আলো ও শান্তির বার্তা নিয়ে আসে। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, মানবতার জন্য মঙ্গল কামনার দিন।”


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, “প্রবারণা পূর্ণিমা পাহাড়ি জনপদের সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। এই উৎসব আমাদের সংস্কৃতি ও মানবতার এক সুন্দর প্রকাশ।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, ধর্মাবলম্বীদের দ্বীতীয় বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা উপলক্ষ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী উপজেলার সর্বত্র সবার জন্য নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত। 

 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]