শিশুর বিকাশে একসাথে কাজ করার আহবান জেলা প্রশাসকের

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:১৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:১৯:০২ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হলে উদযাপিত হয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুর নিরাপদ বিকাশ ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com