মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, জেলা প্রতিনিধি ও মোঃ মোহন মিয়া, স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের সফল অভিযানে ৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডোল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ আবু হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার সঙ্গে ছিলেন এসআই নাজমুল, এসআই নিমাত নুর, এসআই সাদেকুল এবং সঙ্গীয় ফোর্সের অন্যান্য সদস্যরা।
অভিযান শনিবার (০৪ অক্টোবর ২০২৫) রাত্রি আনুমানিক ৮:৩০ ঘটিকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় মসজিদের গলি এলাকা থেকে মাদক ব্যবসায়ী
হাসানুজ্জামান ওরফে সুজন (৩৫), পিতা-হানিফ মোল্লা, গ্রাম-রামের ডাঙ্গা, সদর পঞ্চগড় কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
এই ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে নেতৃত্বদানকারী এসআই মোঃ আবু হোসেন আবারও প্রমাণ করেছেন যে, মাদকমুক্ত পঞ্চগড় গড়ে তুলতে জেলা গোয়েন্দা শাখা সর্বদা সচেষ্ট ও প্রতিজ্ঞাবদ্ধ। তার দক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব ডিবি কার্যক্রমে নতুন উদ্যম যোগ করেছে।
পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।