স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সান্দিকোণা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুলসহ যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা।
এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক ও সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন আলী খান, উপজেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সালাহ উদ্দীন সালাম, উপজেলা যুবদলের আহবায়ক মাঈন উদ্দীন, সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জ্বল হোসেন শাহীন প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সান্দিকোণা বাজারে আওয়ামী লীগ, জামায়েত ইসলামীর নেতাকর্মীরা মিটিং করে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছিল। প্রতিবাদ করতে গেলে যুবদল আহ্বায়ক হাবুলের ওপর হামলা চালানো হয়। এতে হাবুলসহ চারজন আহত হন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত হাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বিএনপি নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।