উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক ছত্তার হাওলাদার ও রিজভীর মৃত্যুতে সাবেক এমপি মনি"র শোক

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৯:১৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৯:১৯:৩০ অপরাহ্ন
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
 
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার হাওলাদার এবং ওটরার কৃতি সন্তান আবুল হোসেন রিজভীর মৃত্যুতে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

প্রসঙ্গত, বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গুঠিয়ার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার হাওলাদার (৭৮) এবং হার্ট ফাউন্ডেশনে হার্টঅ্যাটাকে চিকিৎসাধিন অবস্থায় আবুল হোসেন রিজভী (৫৭) ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর তাদের জানাজা শেষে গুঠিয়া ও ওটরার গ্রামের বাড়ির স্বস্ব পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। আবুল হোসেন রিজভী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল হোসেনের মেজ ভাই এবং আঃ ছত্তার হাওলাদার উজিরপুরের গুঠিয়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদারের বাবা।

এদিকে, এছাড়াও তাদের মৃত্যুতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ দুই উপজেলার 
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com