১২ অক্টোবর থেকে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা কার্যক্রম শুরু

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:০৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:০৩:২৮ অপরাহ্ন

ববি প্রতিনিধি:

বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রোগ্রামের মাধ্যমে আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

টাইফয়েড জ্বর হলো একটি সংক্রামক রোগ, যা Salmonella Typhi নামক জীবাণু থেকে ছড়ায়। সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমেই এই রোগ হয়। বাংলাদেশের অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির অভাব এবং অপর্যাপ্ত স্যানিটেশন থাকায় টাইফয়েড একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশুদের জন্য।

টাইফয়েডে আক্রান্ত হলে জ্বর, দুর্বলতা, পেটব্যথা, মাথাব্যথা, এবং কখনো ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।

পুরনো গবেষণায় দেখা গেছে, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে প্রতি বছর প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ৩৯০ থেকে ১,১০০ জন টাইফয়েডে আক্রান্ত হতেন। ICDDR, B-এর তথ্য অনুযায়ী, শহর এলাকায় এই রোগের প্রকোপ বেশি, বিশেষ করে বস্তি ও ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে।

২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহায়তায় দেশে Typhoid Conjugate Vaccine (TCV) চালু হয়, যা শিশুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করছে। তবে দুঃখজনকভাবে, সময়ের সঙ্গে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী টাইফয়েড বাড়ছে, ফলে চিকিৎসা জটিল হয়ে উঠছে।

২০২১ সালের The Global Burden of Disease study অনুযায়ী, টাইফয়েডে বাংলাদেশে প্রায় ৮০০০ মানুষ মৃত্যুবরণ করেন, যাদের মধ্যে ৬৮ শতাংশই শিশু। তাই টিকাদান কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি।

এই কার্যক্রম সফল করতে World Health Organisation (WHO), Gavi The Vaccine Alliance, UNICEF, ও স্বাস্থ্য অধিদপ্তরের management information system একযোগে কাজ করছে।

বিনামূল্যে টিকা নিতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের Citizen Portal এ গিয়ে নিবন্ধন করতে হবে। শিশুর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে https://vaxepi.gov.bd/ ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]