হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:১৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:১৯:০৬ অপরাহ্ন

‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্ম সচিব)।

‎

‎মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর উপজেলায় ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমে কুলেশ্বরী বাড়ী পূজা মন্ডপ পরে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

‎

‎পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন ‎হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ'র‎ সাধারণ সম্পাদক সাংবাদিক  উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ রাজা, সাংবাদিক আফজালুর রহমান উজ্জ্বল, আকিল উদ্দিন। ‎এ ছাড়াও  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎

‎পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের আগমনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রতিদিন দুই থেকে তিনবার ফোন করে খোঁজখবর নিচ্ছেন। আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে এবং থানার ওসিও নিয়মিত খোঁজ নিচ্ছেন। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে।

‎

‎উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জেলা প্রশাসকের শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়ে বলেন, সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন, যাতে সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

‎

‎জেলা প্রশাসক ফৌজিয়া খান পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এ জন্য সকলকে ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, বাকি দিনগুলোও সুন্দরভাবে উদযাপন হবে এবং এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]