কয়রায় জোর করে জমি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:২৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:২৭:৪৪ অপরাহ্ন
 
কয়রা প্রতিনিধি খুলনা:
 
খুলনার কয়রাতে জোর জবরদখল করে জমি দখল করে ভবণ নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার বাগালী ইউনিয়নের বগা গ্রামের মোঃ আলামিন খাঁ আমিন ও তার পুত্র মোঃ আবু বক্কর খাঁ এর বিরুদ্ধে। ভবণ নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে রবিবার দুপুরে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমাদী ইউনিয়নের জায়গীর মহল গ্রামের মোঃ হাফিজুর রহমান ঢালী পিতা-মৃত ইছাহাক উদ্দীন ঢালী।

হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, উলা মৌজায় বিআরএস ২২নং খতিয়ানের ৯১ নং দাগের ১.৩২ একর সম্পত্তি ওয়ারেশ সূত্রে পেয়ে দীর্ঘদিন ভোগদখলে আছি। উক্ত সম্পত্তি আমাদের বসত বাড়ী হতে দূরে হওয়ায় আমি ঠিকমত দেখাশুনা করতে পারি না। আলামিন খাঁ আমিন গংরা আমার রেকর্ডীয় ভোগদখলীয় সম্পত্তির মধ্যে পিচের রাস্তার পাশের জমিতে জোর করে ভবণ নির্মাণের কাজ করছে।

এ কাজে আমরা বাঁধা দিলে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান দেয়। হাফিজুল গংরা তাদের জমিতে অবৈধভাবে ভবণ নির্মাণ করিতে না পারে  তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে তআইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এ বিষয়ে আলামিন খাঁ আমিন গংদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা জোর করে অবৈধভাবে ভবণ নির্মাণ করছি না আমাদের জমিতে আমরা ভবণ তৈরী করছি। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com