বরগুনায় পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৫:৫৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৫:৫৪:৫৪ অপরাহ্ন
 
মোঃ রেদোয়ান বরগুনা জেলা বিশেষ প্রতিনিধি 
 
বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর (০৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে স্থানীয় বাসিন্দারা মাছ শিকার করতে যাওয়ার সময় নদীর তীরে একটি শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, 'শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি।'
 
তিনি আরও বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।'


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com