রাজস্থলীতে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভুমি)

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৫:৫৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৫:৫৭:৫৬ অপরাহ্ন


রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে আজ মহাসপ্তমীতে রাজস্থলী উপজেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা আওয়ালিন খালেক। 

​পরিদর্শনকালে তার সাথে ছিলেন, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং উপজেলা  অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য।

মহাসপ্তমীর এই দিনে রাজস্থলী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং আরতির সুর মাতিয়ে তুলেছে গোটা এলাকা। দেবী দুর্গার আগমন উপলক্ষে সবখানেই বিরাজ করছে আনন্দের ঢেউ।

​সহকারী কমিশনার (ভূমি) জনাবা আওয়ালিন খালেক প্রতিটি মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সদস্যদের সাথে কথা বলেন। তিনি নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

​তিনি বলেন, "দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির মিলন ও সম্প্রীতির উৎসব। আমরা চাই সবাই যেন শান্তিপূর্ণ ও নিরাপদে এই উৎসব উপভোগ করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে।"

​উপজেলা প্রশাসনের এই তৎপরতা স্থানীয় ভক্ত ও আয়োজকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা প্রশাসনের সময়োপযোগী পরিদর্শন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com