বদরগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, আটক ১

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৫:৪০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৫:৪০:৪৭ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর:
 
রংপুরে বদরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামি সহযোগী সংগঠন রিক্সা ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন সহসভাপতি মোখলেছুর রহমান (৪৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সিফাত (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার ২৮ সেপ্টেম্বর সকালে পৌর শহরে বালুয়াভাটা আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায়  অভিযুক্ত সিফাতকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরে আদর্শ গ্রামে নয়ন নামে এক যুবক নিজ বাড়িতে খড়ি করার জন্য ডাল কাটছিলেন। এসময় প্রতিবেশি সিফাত নয়নের বাসায় এসে দুষ্টমী শুরু করে উচ্চস্বরে কথা বলতে থাকে। তখন নয়নের বাসার পাশে মোখলেছুর রহমান বাসা।

তিনি ঘটনার সময় ঘুমায় ছিল। দু'জন উচ্চস্বরে কথা বলায় মোখলেসের ঘুম ব্যহত হয়। পরে একপর্যায়ে তিনি বাইরে এসে দুজনকে জোরে করতে না বলে। এর কিছুক্ষণ পর মোখলেস সহ তিনজন পাশে মালেকের মোড় আসার সময় পিছন দিক থেকে সিফাত ছোরা দিয়ে কোপাতে থাকে।

এসময় আশেপাশে লোকজন এসে আহত মোখলেসুর কে উপজেলা হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসেন। তখন উত্তেজিত জনতা সিফাত কে একটি ঘরে আটকে রাখে পুলিশকে খবর দেয়। 
 
নাম প্রকাশ না করার শর্তে বালুয়াভাটা আদর্শ গ্রামে তিন ব্যাক্তি বলেন, আটক সিফাত প্রায় সময় মানুষের সঙ্গে মারামারি করত। ছোট বড় অপরাধে সাথে  সে জড়িত। তার উপযুক্ত বিচার চাই। 
 
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিকুল আরেফিন বলেন, মোখলেস কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে পাঁচটি সেলাই দেওয়া হয়।
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, ঘটনার পরপর সিফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। মামলা হয়েছে। তাকে রংপুর জেলা হাজতে পাঠানো প্রক্রিয়া চলছে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com