নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের হলরুমে নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি কবি ও শিক্ষক পারভীন আকতার।
সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ ও সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলন্তিকা সাহিত্য একাডেমির পরিচালক ও রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি ও শিক্ষক মোহাম্মদ সেলিম, চলন্তিকা সাহিত্য একাডেমির মহাপরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি ও ছড়াকার জনাব সমীরন বড়ুয়া, রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবিয়াল ফনিভূষন বড়ুয়ার পুত্র এবং চলন্তিকা সাহিত্য একাডেমির পরিচালক অধ্যাপক ড. পরিতোষ বড়ুয়া, রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সম্মানিত উপদেষ্টা আবদুর রাজ্জাক প্রমুখ।
সভায় পরিষদের সহ-সভাপতি কবি মো. আলী আজগর, আবু নাসের, এম. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ পরিচিতি ও সংগঠনের কার্যক্রম এবং বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তব্যের মাঝে অতিথিরা চমৎকার কবিতা পরিবেশন করেন।
আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাছির মিয়া, সাংস্কৃতিক সম্পাদক নাছিমা আকতার, সাহিত্য সম্পাদক সায়মা আলম, সহ সাহিত্য সম্পাদক জেসি আকতার, শিক্ষা সম্পাদক নোমান তালুকদার, স্বাস্থ্য সম্পাদক রাহুল বড়ুয়া, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, ধর্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বইমেলা সম্পাদক জান্নাতুল তামান্না, পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার লিজা, পরিকল্পনা সম্পাদক রবিউল মুস্তাফা মুন্না, অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া, সিনিয়র সদস্য আ. স. ম. রফিকুল ইসলাম, মোঃ নাবিল, মোহাম্মদ জুয়েল ও তুহিন তনচংগা।
কবিতা ও গানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ও আইডি কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।