মুলাদীতে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৬:৩২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৬:৩২:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের মুলাদী উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার পূর্ব বাজার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলা আমির মাওলানা মোঃ আবু ছালেহ। প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।


এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলার নায়েবে আমির আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি ডা. মোরশেদ আলম,জেলা ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী  উপজেলা সহ-সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেব,  অধ্যক্ষ মু. আব্দুলাহ আহাদ, পৌরসভা আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির,পূর্ব জেলা শিবিরের সাবেক সভাপতি সানাউল্লাহ সাজিদ,শ্রমিক কল্যান ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদাসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ। আলোচনায় প্রধান অতিথি অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না, কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না। অর্থশালী কিংবা সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করতে পারবে না। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই এবং বিজয় নিয়ে ঘরে ফিরতে চাই, ইনশাআল্লাহ। সভাপতি মাওলানা মোঃ আবু ছালেহ বলেন, এই দেশ আল্লাহর, সকল সৃষ্টিই আল্লাহর। আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করা হলে কেবল শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব-এ কথা জনগণ এখন বুঝতে পেরেছে।


এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলার নায়েবে আমির আব্দুল মালেক এবং মুলাদী উপজেলার সেক্রেটারি ডাঃ মোরশেদ আলমসহ ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। ​আলোচনা শেষে বিক্ষোভ মিছিলে আসা সাধারণ জনগণ জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতির পক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেন। তারা স্লোগান দেন, ​পি আর পদ্ধতির বিকল্প কোনো পদ্ধতি নাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন নাই। ​জনগণ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে মেনে নেবেন না বলেও মন্তব্য করেন। সমাবেশ ও মিছিলে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]