ব্রাহ্মণপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১১:২১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১১:২১:২৮ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর পরিচালনা ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মোঃ রেজাউল করিম, জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সোহেল রানা, কৃষি কর্মকর্তা মাসুদ আলম, মৎস্য কর্মকর্তা রাগিব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম আযম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার, মাসুদ আলম, বিজিবি সালদা ও শশীদল বিওপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে  আইন শৃঙ্খলার কোন ধরণের অবনতি না ঘটে তার জন্য দলমত নির্বিশেষে সকলের  সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

এছাড়া, কিশোর গ্যাং, ড্রেজার মেশিনে মাটি ভরাট, মাদক পাচার, চোরাচালান সহ, আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। বর্তমান সময়ে ব্রাহ্মণপাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সন্তুষ্টি প্রকাশ করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com