নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সুনাম নষ্ট করে দুর্নাম করছেন, কথিত শিক্ষক মোঃ রিয়াজুল করিম জানু!
প্রান্তের অভিভাবক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোঃ রিয়াজুল করিমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্কুলের মাটি ভরাটের টাকা আত্মসাত, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, শিক্ষক- কর্মচারীদের সাথে খারাপ আচরন, নিয়োগ বাণিজ্য, সরকারী বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, শিক্ষক কর্মচারীদের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপযুক্ত বিষয়টি এলাকাবাসী বর্তমান স্কুল সভাপতিকে বারবার জানালেও তিনিও পাত্তা দেননি। কারন এর মুনাফা তিনিও পাচ্ছেন কিনা খতিয়ে দেখার বিষয়।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, স্বেচ্ছাচারী মনোভাবের জন্য শিক্ষকগণ মনোক্ষুণ্ণ, এবং সকল সুবিধা থেকে শিক্ষক-কর্মচারীদের বঞ্চিত রাখা হয়।
অবৈধ কাজে সম্মতি না দিলে খারাপ আচরণসহ নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। শিক্ষক-কর্মচারীদের অজান্তে বিদ্যালয়ের বিগত বছর গুলোতে প্রভাবশালীদের নিয়ে তার অপকর্ম ঢাকতে পরিচালনা পরিষদ গঠন করা হয়েছিল।
এসব কারণে তাকে নিয়ে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক ও কর্মচারীসহ এলাকার শিক্ষানুরাগী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে। তদন্ত স্বাপেক্ষে তাকে অপসারণের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
পরিচালনা কমিটির এক সদস্য জানান- অতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ প্রদান করা হলেও, রহস্যজনক কারনে নেওয়া হয়নি কোন ব্যবস্থা। সেই শিক্ষক এখনো বহালতবিয়তে আছেন বলে জানা যায়।
হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় এর সাধারণ ইংরেজি শিক্ষক পদে নিয়োগ নেওয়ার পরে তিনি আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ দখল করেন, উনার কোন যোগ্যতা নেই যে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে পারবেন। পাশাপাশি দুইবার সহকারী প্রধান শিক্ষক পদে এমপিও জন্য আবেদন করে বিবেচিত হতে পারেননি।
দুই বার উনার ফাইল রিজেক্ট করছে মাউশি। তিনি ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ নেন উনার ইনডেক্স নং (১০৭১৭৬৯) আবার আওয়ামীলীগের ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন ও ২০১৯ সালে আওয়ামীলীগের ক্ষমতা দিয়ে আবার সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন এবং কোন পদত্যাগ পত্র জমা না দিয়েই বর্তমানে তিনি দুটি পোস্টে বহাল তবিয়তে আছেন।