কেন্দুয়ায় রোয়াইলবাড়ী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী রোয়াইলবাড়ী ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
 
তিন ক্যাটাগরির মধ্যে দাখিল এবতেদায়ি শাখায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, রোয়াইলবাড়ী ইউনিয়নের তাতীঁপাড়া গ্রামের নুরে আলম ভুঞা (ব্যালট নং-২) এবং একই ইউনিয়নের তাতীপাঁড়া গ্রামের এনামুল হক ভূইয়া (ব্যালট নং-১)। নির্বাচনে মোট ২৮৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩টি ভোট বাতিল হয়।
 
গণনা শেষে ১৬৬ ভোট পেয়ে নুরে আলম ভুঞা (ব্যালট নং-২) নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক ভুইয়া (ব্যালট নং-১) পান ১১৫ ভোট। মাত্র ৫১ ভোটের ব্যবধানে এ নির্বাচন ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
 
অন্যদিকে, আলিম-ফাজিল শাখায় মোঃ দুলাল মিয়া ও মোঃ হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হন।
 
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
 
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আলী উসমান বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com