রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি সুমন, সম্পাদক আকতার, সাংগঠনিক সম্পাদক আওলাদ

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ   

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। গত মঙ্গলবার জেলা যুবদল এ সংক্রান্ত একটি কাগজ প্রকাশ করে। যা সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।   

ঠাকুরগাঁও জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসান স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে শামীম সুমনকে সভাপতি আকতার হোসেনকে সাধারণ সম্পাদক ও আওলাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষনা করেন।   

কমিটি পেয়ে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন,আকতার ও আওলাদ বলেন, তৎকালীন স্বৈরাচার সরকারের দমন-পীড়ন হামলা মামলার এটি একটি ফসল। রাজপথের ত্যাগী ও পরীক্ষিতরাই যেন এরকম সম্মান পায়,তাহলে দল সুসংগঠিত থাকবে। 

এ প্রসঙ্গে জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ বলেন, আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। তবে  ত্যাগীরাই বেশির ভাগ স্থান পাবে।
আর যুবদলের কোন নেতাকর্মি অনৈতিক কর্মকান্ডে জড়িত হলে কঠোর হস্তে দমন করা হবে। কারণ জিয়া পরিবার কারো সাথে আপোষ করেনি রাজনীতিতে কোন আপোষ করা হবেনা। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]