মুলাদী প্রতিনিধিঃ
বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ২১ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টায় মুলাদী প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলার ৭টি কলেজের শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ৪র্থ ধাপে মুলাদী সরকারী কলেজ আকস্মিকভাবে ৫০টি আসন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন।
মানববন্ধনে অংশ গ্রহণ করেছে, মুলাদী মহিলা কলেজ, আরিফ মাহমুদ ডিগ্রী কলেজ, চরকালেখান আদর্শ কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজ, পূর্ব হোসনাবাদ মহাবিদ্যালয়, হাজী বদরুল হোসেন কলেজ, চরপদ্মা আফছারিয়া স্কুল এÐ কলেজের শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী মুলাদী কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১৪৩, ৪র্থ ধাপে আসন খালি ০৭টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১৪৫, ৪র্থ ধাপে আসন খালি ০৫টি, বিজ্ঞান শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ৯২, ৪র্থ ধাপে আসন খালি ৫৮টি। মুলাদী মহিলা কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ৩০, ৪র্থ ধাপে আসন খালি ১২০টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ০৩, ৪র্থ ধাপে আসন খালি ১৪৭টি।
চরকালেখান আদর্শ কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ৬৬, ৪র্থ ধাপে আসন খালি ৮৪টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ০৮, ৪র্থ ধাপে আসন খালি ১৪২টি, বিজ্ঞান শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১২, ৪র্থ ধাপে আসন খালি ১৩৮টি। নাজিরপুর ইউনাইটেড কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ৮৪, ৪র্থ ধাপে আসন খালি ৬৬টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১৭, ৪র্থ ধাপে আসন খালি ১৩৩টি, বিজ্ঞান শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১২, ৪র্থ ধাপে আসন খালি ১৩৮টি।
পূর্ব হোসনাবাদ কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ৫৮, ৪র্থ ধাপে আসন খালি ৯২টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ০০, ৪র্থ ধাপে আসন খালি ১৫০টি, বিজ্ঞান শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ০০, ৪র্থ ধাপে আসন খালি ১৫০টি। আরিফ মাহমুদ কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ৬২, ৪র্থ ধাপে আসন খালি ৮৮টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১২, ৪র্থ ধাপে আসন খালি ১৩৮টি, বিজ্ঞান শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১২, ৪র্থ ধাপে আসন খালি ১৩৮টি।
হাজী বদরুল হোসেন কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১২২, ৪র্থ ধাপে আসন খালি ২৮টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১৫, ৪র্থ ধাপে আসন খালি ১৩৫টি ও চরপদ্মা আফছারিয়া স্কুল এন্ড কলেজে মানবিক আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ১৬, ৪র্থ ধাপে আসন খালি ১৩৪টি, ব্যবসায় শিক্ষা আসন ১৫০, ৩য় ধাপ পর্যন্ত ভর্তি ০৪, ৪র্থ ধাপে আসন খালি ১৪৬টি। যেখানে ৭টি কলেজের আসনগুলো খালি সেখানে কর্তৃপক্ষ শুধু সরকারী মুলাদী কলেজের জন্য ৫০টি আসন কিভাবে বৃদ্ধি করলো।
কর্তৃপক্ষের এ ধরনের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানাচ্ছি সরকারী মুলাদী কলেজে অধ্যক্ষ দেলোয়ার হোসেন বিরুদ্ধে। বিগত দিনেও তিনি এভাবে দূর্ণীতির মাধ্যমে ভর্তির আসন সংখ্যা বাড়িয়েছেন। বিগত বছরগুলোতে দূর্ণীতি করার কারণে ৫ আগস্ট-এর পরে ৩ মাস কলেজে আসতে পারেনি। তার দূর্ণীতি বন্ধ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন, পূর্ব হোসনাবাদ মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম, মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেন, নাজিরপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ বাবু শেখর চন্দ্র মিস্ত্রী, আরিফ মাহমুদ ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির হোসেন, হাজী বদরুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, চরপদ্মা আফছারিয়া স্কুল এÐ কলেজের শিক্ষকবৃন্দ।