বুড়িচংয়ে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৬ হাজার শিশু

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৫:২০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৫:২০:০৪ অপরাহ্ন
 
মোঃ আবদুল্লাহ, বুড়িচং।

কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৬ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে টানা ১৮ কর্মদিবস। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশু এ টিকার আওতায় আসবে।

ডা. মালেকুল আফতাব ভূইয়া আরও বলেন, উপজেলায় টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন কমিউনিটিতে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com