নেত্রকোণার কেন্দুয়ায় ভরাপাড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১২:৩৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১২:৩৫:৩১ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
 
তিনটি ক্যাটাগরির মধ্যে আলিম-ফাজিল শাখায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ওয়াজেদুল ইসলাম ওরফে ওয়াজে মেম্বার (ব্যালট নং-২) এবং গড়াডোবা ইউনিয়নের বিদ্যাভল্লব গ্রামের এহসানুল হক শামীম (ব্যালট নং-১)। নির্বাচনে মোট ২৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়।
 
গণনা শেষে ১১৫ ভোট পেয়ে ওয়াজেদুল ইসলাম (ব্যালট নং-২) নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসানুল হক শামীম (ব্যালট নং-১) পান ১১২ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে এ নির্বাচন ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
 
অন্যদিকে, এবতেদায়ী-দাখিল শাখায় মানিক মিয়া এবং কামিল শাখায় আজিজুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হন।
 
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মাদ্রাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামান্য ব্যবধানে জয়-পরাজয় হলেও সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com