বরগুনার বামনাতে সরকারি ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম :প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন ।

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৩:৩৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৩:৩৩:৪১ অপরাহ্ন

বরগুনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
 
বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের বরাদ্দকৃত সরকারি ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃআবুসালেহকে চেয়ারম্যান পদ থেকে অপসারন ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবার।
 
২৮ নং মধ্যগুদিগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় একহাজার নারী পুরুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্ররা দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে পছন্দের লোকজন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
 
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে হতদরিদ্র মানুষের সাথে প্রতারণা করেছেন।’ অস্বচ্ছল এবং হতদরিদ্রদের বাছাই করে কার্ড বিতরণ করার কথা থাকলেও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুছালে অর্থের বিনিময়ে স্বচ্ছল ও সম্পদশালীদের নামের তালিকা করেছেন। যারা টাকা দিতে পারেনি তাদের কার্ড হয়নি আর সরকারী চাকুরীজিবি, ব্যবসায়ী, প্রবাসি সহ উচ্চ বৃত্তদের নামে ভিজিডি হয়েছে বলে  অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান।

এ সময় ভারপ্রাপ্ত (প্যানেল চেয়ারম্যান) মোঃআবুছালে সহ তালিকা তৈরির অনিয়মের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র এবং অসহায়ের নতুন তালিকা করার দাবী করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, কামাল খা, সমাজ সেবক, আমীর মোল্লা, ৫নং ওয়াড বিএনপি, সভাপতি, কুদ্দুস, ৫ নং ওয়াড বিএনপি সেক্রেটারী, মুনসুর মৃধা, ৭ নং ওয়াড বিএনপি সভাপতি, জাকির ৫ নয়াড বিএনপি দসস্য, সহ আরও অনেকে।
 
 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com