জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:২৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:২৮:০৫ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমেই দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করা সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিন। বিদ্যমান কাঠামোতে আবারো নির্বাচন হলে ফ্যাসিজম জন্ম নেবে, আরেকটি হাসিনা সরকার প্রতিষ্ঠিত হবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ৫ দফা দাবিতে এ বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ্যাড. হেলালের বক্তব্যে বলেন, দেশের অগ্রগতির জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। একটি বিশেষ মহলের প্রভাবে সমতা নিশ্চিত হচ্ছে না। বিকৃত ড্রাফট সংশোধন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। সরকারের পদক্ষেপ শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু নয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com