কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০১:৪৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০১:৪৮:২২ অপরাহ্ন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্ডলভোগ রেলব্রীজের নিকট এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত শামসুল ইসলামের একমাত্র ছেলে।

জানা যায়, ফরিদ মিয়া মন্ডলভোগ রেলব্রীজের নিকট নির্জন স্থানে লাইনের উপর আনমনা বসেছিল। এ সময় কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়ে।

চান্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া জানান, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়ে ফরিদ মিয়া নিহত হয়। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মো.বাহাউদ্দিন ফারুকী মুঠোফোনে জানান, এলাকাবাসী মাধ্যমে জানতে পারেন নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। তার মা ছাড়া আপন আর কেউ নেই।

মায়ের অনুরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে একটি ইউডি মামলা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com