নেত্রকোণায় বিএনপি নেতারা ইউপি চেয়ারম্যান কে আটক করে পুলিশে দিলো

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০১:২৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০১:২৮:৫১ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ
 
নেত্রকোনার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা। 
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালের দিকে মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নলজুরি এলাকায় স্থানীয় বিএনপি’র নেতাকর্মীর তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
 
চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের আপন চাচাতো ভাই। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা।
 
সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, আওয়ালীগ সরকার পতনের পর থেকে চেয়ারম্যান সেলিম পরিষদে আসতেন না।আজকে তিনি স্থানীয় কিছু লোকজনকে নিয়ে পরিষদে যাচ্ছিলেন। পথে নলজুরি এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকায়। পরিস্থিতি খারাপ দেখে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। 
 
মোহনগঞ্জ থানার (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। আগের করা একটি নাশকতা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতে পাঠানো হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com