মাধবপুর সিএনজি চালক ও ব্যবসায়ী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৫:৩৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৫:৩৯:১৭ অপরাহ্ন

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:  

হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭-সেপ্টম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ও পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন করিম। সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com