শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপন করা হবে- ইউএনও রকিবুল হাসান

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:২৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:২৯:১৭ অপরাহ্ন
 
মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
 
"ধর্ম যার যার উৎসব সবার" আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপন করা হবে। কোন রকমের আপতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রশাসনের সব ধরনের সহযোগিতা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার কথা বলা হয়েছে।  প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ইউএনও রকিবুল হাসান এ কথা বলেন। 
 
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বক্তব্য রাখেন, সেনাবাহানী ক্যাপ্টেন ফায়েস, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফিরোজ, ওসি মুহা আরশেদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা পাপিয়া, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, উপজেলা জামায়াতে নায়েবি আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান, সম্পাদক মহসিন আলী, জামায়াত সেকেটারী রজব আলী, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পি, ছাত্র সমন্বয় তারেক, উপজেলার পূজা কমিটির সভাপতি সম্পাদক স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলায় এবার ৫৫ টি মন্ডবে দুর্গাপূজা উদযাপিত হবে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]