খেলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে- সাবেক চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন।

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৩৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৩৩:২৩ অপরাহ্ন

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

আমাদেরকে খেলা-ধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। খেলার মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। এই নরুন গ্রামের মাঠে যেন নিয়মিত খেলা ধুলা হয় সেইদিকে সবার দৃষ্টি রাখতে হবে।

যুব সমাজের অনেক অনুপ্রেরণা রয়েছে খেলার প্রতি। নিয়মিত মাঠে খেলা চালিয়ে যেতে হবে। তাহলে সমাজ থেকে নেশা ও মাদক মুক্ত করা সম্ভব। নরুন ৮নং ওয়ার্ড যুবসমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে- সাবেক চেয়ারম্যান আ,ক,ম, মোফাজ্জল হোসেন এসব কথা বলেন।  


মঙ্গলবার বিকেলে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে নরুন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান আ,ক,ম, মোফাজ্জল হোসেন, খেলাটি উদ্বোধন করেন- জার্মান প্রবাসী হযরত আলী প্রধান ও ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ খন্দকার।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাংগালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, গাজীপুর জজ কোর্টের এপিপি এ্যাড. লুৎফর রহমান প্রধান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য-হযরত আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সদস্য-আনোয়ার হোসেন, ইলিয়াছ, আল আমিন, প্রহলাদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসিফ আকবর, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম, বাজার বণিক সমিতির কোষাধক্ষ্য হযরত আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আহম্মেদ।
 
খেলায় স্কাই চ্যালেঞ্জার ফুটবল একাদশ ২-১ গোলে বাদার স্কট ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তির্ণ হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]